আগোরা সুপার সপে গ্রিন মার্কেটিংয়ের আসবাব বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাইফেলস স্কয়ারের আগোরা সুপার সপে সম্প্রতি গ্রিন মার্কেটিংয়ের বেডরুম ফার্নিচারের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন গ্রিন মার্কেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কাওসার হোসেন চৌধুরী এবং রহিমআফরোজ সুপার স্টোরের কোম্পানি সচিব হারুন অর রশীদ। অনুষ্ঠানে গ্রিন মার্কেটিং ও আগোরার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।গ্রিন মার্কেটিংয়ের বেড, ডিভান, ড্রেসিং টেবিল, আলমারি, বাথরুম কেবিনেট, সিংক কেবিনেট, ডাইনিং সেট, টিভি কেবিনেট, কফি টেবিলসহ যাবতীয় আসবাব বাজারজাত করছে।গ্রিন মার্কেটিংয়ের বেডরুম ফার্নিচার আগোরার ক্রেতারা ঈদ পর্যন্ত ক্রয় করতে পারবেন। এতে তাঁরা ১০% ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।