আগোরার আইএসও ৯০০১: ২০০৮ সনদ লাভ
চেইন সুপার স্টোরস আগোরা আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন করেছে।উন্নত পরিবেশে সঠিক ওজন ও দামে মানসম্মত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়ার স্বীকৃতিস্বরূপ আগোরা এই সনদ লাভ করে।করপোরেট ব্যবস্থাপনার ক্ষেত্রে মান নির্ণয়কারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক ওরায়ন রেজিস্ট্রার ইনক্ আগোরাকে সম্প্রতি এই সনদ দেয়। এই সনদ বিশ্বব্যাপী বাণিজ্যিক, সামাজিক ও সরকারি উদ্যোগের ব্যবস্থাপনা মান নিরূপণে সমাদৃত।ওরায়ন রেজিস্ট্রার ইনক্, ইউএসএর পক্ষে জন ডব্লিউ হ্যান্সটেবিল ঢাকায় গত বুধবার আনুষ্ঠানিকভাবে আগোরার পরিচালনাকারী প্রতিষ্ঠান রহিমআফরোজ সুপার স্টোরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমের হাতে আইএসও ৯০০১: ২০০৮ সনদটি তুলে দেন।আইএসও সনদ হস্তান্তরের সময় আগোরার প্রধান নির্বাহী কর্মকর্তা রনজন ডি সিলভা ও মহাব্যবস্থাপক শামস হায়দারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওরায়ন রেজিস্ট্রার ইনক্-এর বাংলাদেশি অডিটর মতিউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।