আগোরার এশিয়া রিটেইল লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগোরা এশিয়া রিটেইল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে।ভারতের মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া রিটেইল কংগ্রেসের সভায় রহিমআফরোজ সুপারস্টোর্সের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে আগোরা একই ছাদের নিচে সব রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছে।এশিয়ান রিটেইল কংগ্রেস এশিয়ার ৫০টি দেশ নিয়ে গঠিত। এটি এই অঞ্চলের রিটেইল ব্যবসায়ে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন। যেটির লক্ষ্য হচ্ছে শিক্ষা, নেটওয়ার্ক গঠন, উদ্ভাবন, উৎ কর্ষতার স্বীকৃতি ও সুনির্দিষ্ট পার্থক্য নির্ণয় করা। বিজ্ঞপ্তি।