আগোরার দশম বর্ষে পদার্পণ
দেশের শীর্ষস্থানীয় চেইন সুপারমার্কেট আগোরা দশম বর্ষে পা দিয়েছে। আগোরার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতা-ভোক্তার জন্য নেওয়া হয়েছে মহা-আয়োজন। ‘লক্ষ্য হোক লক্ষ টাকা’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া মহা-আয়োজনে ক্রেতারা জিতে নিতে পারবেন লাখ টাকা পুরস্কার। এই কর্মসূচির আওতায় পুরো রমজান মাসজুড়ে আগোরায় যাঁরা হাজার টাকা বাজার করবেন, তাঁদের দেওয়া হবে একটি লাকি র্যাফেল কুপন। ২৩ সেপ্টেম্বর জমা পড়া র্যাফেল কুপনগুলো ড্রর মাধ্যমে নির্ধারণ করা হবে ভাগ্যবান বিজয়ী। লাখ টাকা বিজয়ীর পাশাপাশি ২০ হাজার টাকার একটি এবং ১০ হাজার টাকার তিনটি গিফট ভাউচার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং প্রাণের সৌজন্যে ক্রেতারা পাবেন ১০টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। উল্লেখ্য, ২০০১ সালের ২৪ আগস্ট ধানমন্ডিতে রাইফেলস স্কোয়ারে প্রায় সাড়ে আট হাজার বর্গফুট এলাকাজুড়ে দেশের সর্বাধুনিক সুপারমার্কেট আগোরা যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।