আগোরার ১৫তম বর্ষপূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিটেইল চেইন শপ আগোরা ১৫তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাপান গার্ডেন সিটি আগোরায় মাসব্যাপী বর্ষপূর্তির উদ্বোধনী করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিম। আরও উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপ ও আগোরার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ষপূতি উপলক্ষে আগোরায় গতকাল থেকে ৩ মার্চ পর্যন্ত ১ হাজার ৫০০ পণ্যের ওপর মূল্যছাড় চলবে। ১৫তম বর্ষপূর্তির প্রথম সপ্তাহে আগোরায় গরুর মাংস পাওয়া যাবে ৩৪৯ টাকায়, আলু ও ফুলকপি ৯ টাকায়, দেশি পেঁয়াজ ১৫ টাকায়। ডিপ্লোমা গুঁড়ো দুধে ৪১ টাকা ছাড়, হারপিকে ৪০ টাকা ছাড়, রাঁধুনী গুঁড়া মসলায় ২৫ টাকা ছাড়সহ আরও অনেক পণ্যে সপ্তাহব্যাপী মূল্যছাড়। বিজ্ঞপ্তি।