আগোরার ‘লক্ষ্য হোক লক্ষ টাকা’ কার্যক্রমের র‌্যাফল ড্র অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগোরার দশম বছরে পদার্পণ উপলক্ষে গত রমজান মাসজুড়ে আয়োজিত ‘লক্ষ্য হোক লক্ষ টাকা’ শীর্ষক বিক্রয় কার্যক্রমের র‌্যাফল ড্র গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।এতে লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছেন আগোরার ধানমন্ডি আউটলেটের ক্রেতা জারিন তাসমিম মিম। ২০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছেন আগোরার মগবাজার আউটলেটের ক্রেতা জুবায়ের জুলকার নাইন হোসেন।আর ১০ হাজার টাকার তিনটি পুরস্কার জিতেছেন যথাক্রমে তাসমিম ইসলাম, সানজিদা পারভিন ও আতিক জামান। এ ছাড়া ইরিক মনির ও জামশেদুর রহমান নামে দুই ক্রেতা যথাক্রমে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন।আগোরার ধানমন্ডির রাইফেলস স্কয়ারে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগোরার পরিচালনা কর্তৃপক্ষ রহিমআফরোজ সুপার স্টোর্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন ডি সিলভা, ক্রয় বিভাগের প্রধান নিজাম চৌধুরী, বিপণন-পরিচালন বিভাগের প্রধান শামস হায়দার এবং ইউনিলিভারের মডার্ন ট্রেড ম্যানেজার রায়হান সাব্বির উপস্থিত ছিলেন।ইউনিলিভারের সৌজন্যে উল্লিখিত পুরস্কারগুলো দেওয়া হয়। প্রাণের সৌজন্যে আরও ১০ জনকেও পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। তাঁরা হলেন: জাহিদ, ইকরা, আলভিন আরাফ, কে এম জাহান, ড. টিনা, দিনা, শেখ আবদুস সাত্তার, রাইসা শামিম মুরতাজা, শাহিলি সিনহা ও মো. নিজামউদ্দিন। বিজ্ঞপ্তি।