আগোরায় ৭৭ রকমের বাহারি ইফতার সামগ্রীর সমাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান ও বৃহত্তম চেইন সুপার স্টোর আগোরা এবার পবিত্র রমজান মাসে রকমারি আর মুখরোচক ইফতার সামগ্রী নিয়ে চালু করেছে ইফতার কর্নার। এবার আগোরার ইফতার কর্নারে পাওয়া যাচ্ছে ৭৭ রকমের ইফতার সামগ্রী।ক্রেতা-ভোক্তাদের জন্য এবার আগোরার ইফতার কর্নারে ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি, চপ ইত্যাদির পাশাপাশি ১৩ রকমের কাবাব, নয় রকমের সমুচা, সাত রকমের সিঙ্গারা, পাঁচ রকমের সাসলিক, ছয় রকমের পরোটা ও চপ, চার রকমের হালিম, তিন রকমের জিলাপি ও ফিরনি এবং দুই রকমের কাটলেট ও ফালুদা পাওয়া যাচ্ছে।এ ছাড়া চিকেন উইংস, ফ্রাইড চিকেন, পাকোড়া, বড়া, বিফ চাপ, চিজ চাপ ও ভেজিটেবল বল ইত্যাদি খাদ্যসামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে। এর মধ্যে নতুন সংযোজিত হাঁড়ি, ইরানি ও সুতলি কাবাব, আফগানি কাবলি ছোলার পাশাপাশি মুরগির রোস্ট ও ঘিয়ে ভাজা সুতলি জিলাপি ইতিমধ্যেই ক্রেতা-ভোক্তাদের দৃষ্টি কেড়েছে।ইফতার সামগ্রীর পাশাপাশি আগোরা কর্তৃপক্ষ ‘পবিত্র রমজানে সংযম: দামেও সংযম’ স্লোগান নিয়ে দরকারি পণ্যের ব্যাপক সমাহার নিয়ে চালু করেছে পৃথক রমজান কর্নার। বিজ্ঞপ্তি।