প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) প্রিভিলেজ সেন্টার উদ্বোধন করা হয়েছে। এমটিবির এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ প্রধান সেন্টারটির উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মাহবুবুল আলম, সালাম অ্যান্ড কোম্পানির কর্ণধার এম এ সালাম, শিল্প উদ্যোক্তা সৈয়দ জিয়াদ রহমান, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, এমটিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. খুরশীদ উল আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।