আজ অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধের প্রতিবাদে এবং তা খুলে দেওয়ার দাবিতে আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ‘লেখক-শিল্পী-অনলাইন ব্যবসায়ী-অ্যাকটিভিস্ট ফোরাম’।
নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার গত ১৮ নভেম্বর থেকে দেশে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এরপর ১৫ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে।
বর্তমানে এ দেশে শুধু ফেসবুক ব্যবহারকারীই রয়েছে এক কোটির ওপরে। সুতরাং একনাগাড়ে ১৫ দিন ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো বন্ধ থাকায় প্রায় এক কোটি ব্যবহারকারীর যোগাযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অনলাইনভিত্তিক ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সামাজিক ক্ষতিরও স্বীকার হচ্ছেন তাঁরা। বিজ্ঞপ্তি।