আজ অলংকারের দোকান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক খান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাঅষ্টমীর দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার বাংলাদেশের সব জুয়েলারি বা অলংকারের দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। গত রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে আজ জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।