আজ কিছু ব্যাংকের এডি শাখা খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার ঈদের সরকারি ছুটির দিনেও বিমান, সমুদ্র ও স্থলবন্দরসংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের বিদেশি মুদ্রা লেনদেনকারী (এডি) সব শাখা খোলা থাকবে। দেশের বৈদেশিক বাণিজ্য লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকের বিদেশি মুদ্রা লেনদেনকারী শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিমান, সমুদ্র ও স্থলবন্দরসংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংকের শাখাসমূহ সাধারণত শুক্র ও শনিবার খোলা থাকে। কিন্তু ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার, কাল ও পরশু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এ জন্য ঈদের আগে যাতে বৈদেশিক বাণিজ্যে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য আজ বাণিজ্যিক ব্যাংকের বিদেশি মুদ্রা লেনদেনকারী শাখাগুলো খোলা থাকবে।