আজ জাতীয় ক্ষুদ্র অর্থায়ন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকালে উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিশেষ অতিথি থাকবেন।এই সম্মেলনে সভাপতিত্ব করবেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এ ছাড়া খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক, সাংসদ এম আবদুল মান্নান, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, শফিকুল হক চৌধুরী, মোস্তফা কামাল মুজেরী প্রমুখ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।