আজ ডিএসইর শেয়ারধারী পরিচালক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী চার পরিচালক পদে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চার পদের জন্য লড়ছেন ছয়জন প্রার্থী। আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মতিঝিলে ডিএসই ভবনের সভাকক্ষে ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচনকে ঘিরে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রতিযোগী ছয় প্রার্থী হলেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, বর্তমান পরিচালক আহমেদ রশীদ ও শরীফ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক খাজা গোলাম রসুল ও লাইলুন নাহার একরাম।
এই নির্বাচনের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী ডিএসইর পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যার সদস্য সংখ্যা হবে ১৩।