আজ ঢাকায় অশোক মিত্রের লোকবক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র আজ শুক্রবার বিকেলে ঢাকায় ‘বিশ্বায়ন ও উন্নয়ন’ শিরোনামে একটি লোকবক্তৃতা দেবেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সমিতি যৌথভাবে এটি আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় এই লোকবক্তৃতা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।