আজ ঢাকায় উদ্যোক্তা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ হাজার নিবন্ধিত ও বিপুলসংখ্যক নতুন উদ্যোক্তাকে নিয়ে আজ শুক্রবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় উদ্যোক্তা সম্মেলন শুরু হচ্ছে।টিম ইঞ্জিন লিমিটেড নামের একটি সামাজিক উন্নয়ন সংস্থা অর্থ মন্ত্রণালয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় ‘ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট’ (নেস) শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সকাল ১০টায় সম্মেলনটির উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।