আজ থেকে আবার বিমানের ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে।
আজ সোমবার সকাল ১০টায় উদ্বোধনী ফ্লাইট (বিজি-০৫৫) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে পৌঁছাবে। একই দিন জার্মান সময় রাত আটটা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছেড়ে আসার কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বহরে সংযোজিত নতুন উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর দিয়ে সপ্তাহে দুই দিন প্রতি শুক্র ও সোমবার ঢাকা-ফ্রাঙ্কফুর্ট
গন্তব্যে বাংলাদেশ বিমান উড়বে। এর আগে ২০০৬ সালে এই গন্তব্যে চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মো. মোশাররফ হোসেন জানান, বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় এখন বন্ধ হওয়া গন্তব্যগুলো একে একে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান। এরই অংশ হিসেবে ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট আবার চালু করা হয়েছে।