আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ জামদানি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে আজ বুধবার শুরু হচ্ছে নয় দিনব্যাপী বাংলাদেশ জামদানি শাড়ির মেলা।এই মেলায় বাংলাদেশের জামদানি প্রস্তুতকারক ও রপ্তানিকারক ২৫টি প্রতিষ্ঠান যোগ দেবে। কলকাতায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের একক জামদানি শাড়ির মেলা। মেলার উদ্যোক্তা কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ জামদানি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। এই মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী গোলাম মোহামঞ্চদ কাদের এবং পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যৌথভাবে। মেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।