প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি এ দফায় কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি (দেশি), ৯০ টাকা দরে মসুর ডাল ও প্রতি লিটার ৮০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করবে। টিসিবি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ১৮২টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং জেলা সদরে ২টি করে ট্রাক থাকবে। ট্রাকপ্রতি ৩০০ থেকে ৫০০ কেজি চিনি, ২০০ থেকে ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ থেকে ৫০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ থাকবে। একজন ক্রেতা একসঙ্গে ২ কেজি করে চিনি ও মসুর ডাল এবং ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক