আজ দক্ষিণ এশীয় স্যাটেলাইট চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আজ বৃহস্পতিবার একটি চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতের উদ্যোগে উৎক্ষেপণ হতে যাওয়া স্যাটেলাইটটিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ বেলা তিনটায় বিটিআরসির কার্যালয়ে এ চুক্তি হবে।
ভারতের উদ্যোগে উৎক্ষেপণ হতে যাওয়া দক্ষিণ এশীয় স্যাটেলাইটে ইতিমধ্যে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশ যোগ দিতে সম্মতি দিয়েছে। তবে পাকিস্তান ও আফগানিস্তান এ কার্যক্রমে অংশ নেবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য বাধা হবে না, এমন শর্তে এই স্যাটেলাইটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে গত সোমবার সম্মতি জানায় মন্ত্রিসভা।