আজ প্রাক্-বাজেট আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনা আজ রোববার থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠেয় এ আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নেতৃত্ব দেবেন। অংশ নেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ থেকে আগামী আড়াই মাস সংসদীয় স্থায়ী কমিটি, অর্থনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, পেশাজীবী, এনজিও ব্যক্তিত্ব, মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী। এর বাইরে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই, এফবিসিসিআই ও এনটিভি এবং এমসিসিআই ও মাছরাঙা টেলিভিশন আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায়ও যোগ দেবেন।
আগামী বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের একাদশ বাজেট। তবে আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে আগামী বাজেট হবে তাঁর নবম বাজেট।
নিজস্ব প্রতিবেদক