আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ মার্চ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের প্রতিপাদ্য ‘ভোক্তার জন্য সুষ্ঠু আর্থিক সেবা’।বিশ্বব্যাপী ক্রেতা-ভোক্তা সংগঠনগুলোর আন্তর্জাতিক সংস্থা কনজ্যুমারস ইন্টারন্যাশনালের (সিআই) আহ্বানে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি উদ্যাপিত হয়ে আসছে।ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটি ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে দিবসটি পালন করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের যৌথ উদ্যোগে ঢাকার ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।