আজ বিশ্ব মান দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বিশ্ব মান দিবস। ‘সব ক্ষেত্রে সমতা রক্ষা করে মান’— স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়গুলোতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডও লাগানো হয়েছে। বিএসটিআই থেকে গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়েও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের উপস্থিত থাকার কথা রয়েছে। নিজস্ব প্রতিবেদক