আজ বিশ্ব শিল্পায়ন সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব উৎপাদন ও শিল্পায়ন সম্মেলন আজ সোমবার শুরু হচ্ছে। সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবিতে প্যারিস সরবুন বিশ্ববিদ্যালয়ে চার দিনের এই সম্মেলনে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে শিল্পায়নের ভূমিকা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য শিল্প উৎপাদনে চলমান অগ্রগতির বিষয়ে আলোচনা হবে।

এতে বিভিন্ন রাষ্ট্রের প্রধান, অর্থ ও শিল্পমন্ত্রী, ব্যবসায়ী নেতা, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অর্থনীতিবিদ, শিল্পগবেষক, নীতিনির্ধারকেরা অংশ নেবেন। এ সম্মেলনে অংশ নিতে গতকাল রোববার রাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আবুধাবির উদ্দেশে রওনা হওয়ার কথা।

শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে অংশগ্রহণকারীরা উৎপাদনশীলতার ছয়টি মৌলিক উপাদান নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা এ-সম্পর্কিত আন্তর্জাতিক বিতর্কেও অংশ নেবেন। এ ছাড়া শিল্পমন্ত্রী সম্মেলন উপলক্ষে আয়োজিত পোশাক ও বস্ত্র খাত-বিষয়ক একটি আলোচনায় বক্তব্য দেবেন।