প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবারের মধ্যে সাভারের রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না বিজিএমইএ। পোশাকশ্রমিকদের তালিকা তৈরি না হওয়ায় বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সমিতির নেতারা।
গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম। তিনি জানান, নিউ ওয়েভ স্টাইল ও বটমসে যথাক্রমে এক হাজার ৫৪৩ জন ও ৫৯৮ জন শ্রমিক কাজ করতেন। বাকি তিনটি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের তালিকা এখনো পাওয়া যায়নি।
আতিকুল ইসলাম বলেন, ‘সব কারখানার শ্রমিকদের তালিকা হয়ে গেলেই বেতন দেওয়া হবে। শিগগিরই তালিকা করতে আমরা যথাসম্ভব চেষ্টা করছি।’