আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার ব্যাংক হলিডে। তাই দেশের ব্যাংকগুলো আজ গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করবে না। আর ব্যাংকে কোনো রকম লেনদেন হবে না বলে দেশের দুই শেয়ারবাজারও আজ বন্ধ থাকবে।প্রচলিত রীতি অনুযায়ী ব্যাংকগুলো ৩০ জুন তাদের অর্ধবার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে। এ কাজের সুবিধার্থে নতুন অর্থবছরের প্রথম কার্যদিবস ১ জুলাই লেনদেন বন্ধ রাখা হয়। আর্থিক হিসাব-নিকাশ সম্পাদনের স্বার্থে দীর্ঘদিন ধরেই এমনটি হয়ে আসছে। আর ব্যাংক বন্ধ থাকার কারণেই মূলত এদিন শেয়ারবাজারেও লেনদেন বন্ধ রাখা হয়। কাল সোমবার থেকে ব্যাংক ও শেয়ারবাজারে আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে।