প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার বছরের শেষ দিন। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলো ‘হলিডে’ পালন করবে। ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন করবে না। তবে নিজস্ব বার্ষিক হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক। বছরের লাভ-ক্ষতির হিসাব করে নতুন বছরের যাত্রা শুরু হবে আগামীকাল বুধবার থেকে।
ব্যাংক লেনদেন বন্ধ থাকে বলেই প্রতিবছর এদিন শেয়ারবাজারও বন্ধ থাকে। ফলে আজ শেয়ারবাজারও বন্ধ থাকছে।