প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংক রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। এ জন্য গতকাল মঙ্গলবারও ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়।