আজ শেষ হচ্ছে বিপণন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বিপণন সম্মেলন আজ শনিবার শেষ হচ্ছে। বাংলাদেশ সরকারের সহায়তা নিয়ে সম্মেলনটি আয়োজন করেছে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট লিমিটেড।গত বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম দিন সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন বিপণনগুরু ফিলিপ কটলার।সম্মেলনে গত দুই দিনে সাধারণ ও ইনকিউবেটর প্লিনারি অধিবেশন এবং তারকা বক্তা অধিবেশন হয়। এসব অধিবেশনে বিভিন্ন দেশের বিপণন বিশেষজ্ঞরা বক্তব্য দেন ও মতবিনিময় করেন।সমাজকেন্দ্রিক বিপণন এবং আগামী দিনের বিপণন কিংবা ভবিষ্যৎ বিপণন—এই দুটি বিষয় এক করতে পারলেই বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।এ ছাড়া বিপণন প্রদর্শনী, বিভিন্ন ধারণার প্রদর্শনী ছিল সম্মেলন প্রাঙ্গণে।