ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার লেনদেন বেশ কমেছে। শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ২০৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২০০ পয়েন্টে।আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৪৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৯১টির। দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, এবি ব্যাংক, লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল ও বেক্সিমকো।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো প্রাইম ব্যাংক, ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েজ, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি, অ্যাটলাস বাংলাদেশ ও বিডি অটোকারস।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো আইএফআইসি ব্যাংক, কাশেম সিল্ক, বিএসআরএম স্টিল, পূবালী ব্যাংক ও সমতা লেদার।