ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) লেনদেন বেশ কমেছে। আজ বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৯০ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪০৭ পয়েন্টে।আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৭৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৬৭টির। একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, এবি ব্যাংক, সামিট পাওয়ার ও লংকা-বাংলা ফিন্যান্স।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো চট্টগ্রাম ভেজিটেবলস, কাশেম সিল্ক, সমতা লেদার, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি ও সামিট অ্যালায়েন্স পোর্ট।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আলফা টোবাকো, মডার্ন ডায়িং, আমবি ফার্মা ও অ্যাপেক্স ওয়েভিং।