আজ সাধারণ সূচক বেড়েছে ৫৫.২২ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) গত সপ্তাহে বেশ অস্থিরতা লক্ষ করা গেছে। এ সপ্তাহে একাধিকবার দরপতন হয়েছে। গত রোববার সপ্তাহের শুরুর দিন শেয়ারবাজারে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়। এদিন সাধারণ মূল্যসূচক ২০৫ পয়েন্ট কমে গিয়েছিল।পরের দিন সোমবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার আবারও দরপতন লক্ষ করা গেছে। গতকাল বুধবার বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৫৫.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪২ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৮১টির। সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল, এবি ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো দেশ গার্মেন্টস, মুন্নু ফেব্রিকস, আইসিবি ইসলামী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটারস ও ইউনাইটেড ইনস্যুরেন্স।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো এসিআই ফর্মুলেশনস, স্টাইলক্র্যাফট, কনফিডেন্স সিমেন্ট, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বার্জার পেইন্টস বাংলাদেশ।