ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার লেনদেন আরও বেড়েছে। আজ লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৮৬ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬২ পয়েন্টে।আজ শেয়ারবাজারে মোট এক হাজার ৫৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৭৬টির। সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, লঙ্কাবাংলা ফিন্যান্স ও বিএটিবিসি।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো কাশেম সিল্ক, রংপুর ফাউন্ড্রি, অ্যাপেক্স ওয়েভিং, বিডি অটোকারস ও প্রিমিয়ার ব্যাংক।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো জেমিনি সী ফুড, আইসিবি এমপ্লয়িজ প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, দেশ গার্মেন্টস ও আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড।