আজ সামাজিক ব্যবসা দিবস পালিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার সামাজিক ব্যবসা দিবস পালিত হবে। চতুর্থবারের মতো ইউনূস সেন্টার এই দিবস পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর র‌্যাডিসন হোটেলে দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ৩০টি দেশের দেড় শ প্রতিনিধি অংশ নেবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।  অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করবেন।

এবারের প্রতিপাদ্য বিষয়: রূপকল্পকে বাস্তবে রূপান্তর (টার্নিং ভিশনস ইনটু রিয়েলিটিজ)। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সামাজিক ব্যবসা হলো এমন ধরনের ব্যবসা, যেখান থেকে উদ্যোক্তারা মুনাফা গ্রহণ করতে পারেন না। ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয়।