আজ সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৯’-এর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা এবং তাঁদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে আজ বুধবার।‘কৃষি খাতে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’, ‘বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা’, ‘বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ এবং ‘বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা’—এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিটিব্যাংক এনএ, বাংলাদেশ ও শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন কর্তৃক এ কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। বিজ্ঞপ্তি।