হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় নতুন করে আরও নয়জন ব্যাংক কর্মকর্তাকে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ব্যাংক কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আজিজুল হক, সোহরাব হোসেন ও এ কে এম মনসুর রহমান মালিক, চকবাজার শাখার আবুল বাশার, আসাদুজ্জামান, হালিমা আহমেদ ও মোখলেছুর রহমান। তাঁদের সকাল ১০টায় হাজির হতে হবে।
গতকাল রোববার একই ঘটনায় নয়জনকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তিনজন আসেননি। এরা হলেন জিএম ননী গোপাল নাথ, সাইফুল হাসান ও খুরশীদ আলম।
দুদকের উপপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নন-ফান্ডেড বা এলসি জাতীয় প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে হল-মার্কসহ পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক আরও ২৭টি মামলা করে। মামলা তদন্তের স্বার্থে নতুন করে জিজ্ঞাসাবাদ চলছে।
মামলা এবং পরে আরও একটি মামলা করে দুদক। গত ৭ অক্টোবর ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা অত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।