আজও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার চাঙাভাব দেখা গেছে। দুই স্টক এক্সচেঞ্জে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সাধারণ সূচক। তবে ডিএসইতে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বন্ডে বিনিয়োগের পাশাপাশি শেয়ারবাজারেও বিনিয়োগের সুযোগ থাকবে—এমন আশায় অনেক বিনিয়োগকারী বাজারে সক্রিয় হচ্ছেন। যার ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৩.১০ পয়েন্ট বেড়ে ৫,৮০৮.২০ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৬০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২০৫টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। এমনকি সারা দিনই এই অবস্থা অব্যাহত থাকে।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউসিবিএল, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, বেক্সিমকো, সিএমসি কামাল, এনবিএল ও পূবালী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২২.৮২ পয়েন্ট বেড়ে ১৬০৮২.২২ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে ১৮১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৬টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে মোট ৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।