আজও চাঙা পুঁজিবাজার
ঈদের আগে শেষ কর্মদিবসে আজ সোমবারও চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাধারণ সূচকের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। বেড়েছে আর্থিক লেনদেন ও বাজার মূলধনও। এ ছাড়া বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।ডিএসই সূত্রে জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।এদিকে আজও সাধারণ সূচকের রেকর্ড হয়েছে। সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১৩৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৮৪৪৩ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়ায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। আজ ডিএসইতে মোট দুই হাজার ৫৭৩ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ৩৭১ কোটি টাকা বেশি।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,৫৫,০২১ কোটি টাকা, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইসলামী বাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, হাইডেল বার্গ সিমেন্ট ও শাহজালাল ইসলামী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে দুলামিয়া কটনের শেয়ারের দর। এ ছাড়া মালেক স্পিনিং, ফেডারেল ইনস্যুরেন্স, দেশ গার্মেন্টস, সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, মুন্নু সিরামিকস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, জুট স্পিনার্স ও তাল্লু স্পিনিং দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে এনসিসি ব্যাংকের শেয়ারের দর। এ ছাড়া কনফিডেন্স সিমেন্ট, সায়হাম টেক্সটাইল, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, বিএসসি, দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, ডেসকো, রেনাটা লি., ইসলামিক ফিন্যান্স ও কেপিসিএল দর কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।