প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের শেষ দিনের লেনদেনে আজ বৃহস্পতিবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক বেশ কিছুটা বেড়েছিল। এর পর থেকে সূচক কমতে থাকে। আজ লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক কমেছে ১৮৩ পয়েন্ট। একই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দামও।ডিএসইতে সাধারণ সূচক ১৮৩ দশমিক ৮০ পয়েন্ট কমে ৭১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বে লিজিং, তিতাস গ্যাস, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সাইথইস্ট ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও বেক্সটেক্স।