আজকের হরতাল প্রত্যাহার চেয়েছে এফবিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের ডাকা আজ সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি এ আহ্বান জানিয়েছে।
এফবিসিসিআই আরও বলছে, হরতালের কারণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া কোরবানির পশু পরিবহনসহ জরুরি অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, যা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত করছে।