প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজম জে চৌধুরী আগামী দুই বছরের জন্য প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ইস্ট কোস্ট গ্রুপ, কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশের (সাবেক জেমস্ ফিনলে লিমিটেড) এবং বাংলাদেশ ট্রেড সিন্ডিকেটেরও চেয়ারম্যান। তিনি এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং ওমেরা পেট্রোলিয়াম, ওমেরা সিলিন্ডার ও ওমেরা ফুয়েলের পরিচালক। আজম জে চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিইসিএ) এবং বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এ ছাড়া তিনি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক।
বিজ্ঞপ্তি