আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা আজ ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল অপারেটর রবির স্বত্বাধিকারী মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা বারহাদের প্রেসিডেন্ট এবং গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) দাতো সেরি জামাল উদ্দিন ইব্রাহিম আজ বুধবার ঢাকায় আসছেন।দুই দিনের এ সফরে জামাল উদ্দিন ইব্রাহিম বাংলাদেশে রবির স্টেকহোল্ডার বা অংশীদার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। একটেলের নাম পরিবর্তন করে রবি করার পর এটি বাংলাদেশে তাঁর প্রথম সফর।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়ালালামপুরভিত্তিক আজিয়াটা বারহাদ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান ও ইরানে টেলিযোগাযোগ কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশের প্রায় ১৩০ কোটি গ্রাহককে আজিয়াটা নিত্যনতুন টেলিযোগাযোগ সেবা দিয়ে আসছে।