আঞ্চলিক বাণিজ্য বাড়াতে দরকার অবকাঠামো উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ (কানেকটিভিটি) ও ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে হলে বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। একই সঙ্গে বিভিন্ন অশুল্ক বাধাও দূর করতে হবে।
গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘আঞ্চলিক যোগাযোগ: বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এমন মতামতই উঠে এসেছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ সেমিনারে স্বাগত বক্তব্য দেন।
গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল (বিবিআইএন) এই চার দেশের অবকাঠামো খাতের যথাযথ উন্নয়নের ওপর নির্ভর করবে বিবিআইএনের সাফল্য। এ ক্ষেত্রে বাংলাদেশকে যেমন তার অংশের অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে হবে, তেমনি অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চার দেশের মধ্যে যে চুক্তি হয়েছে সেটি সফল করতে মানসিকতার পরিবর্তন করা দরকার। মানসিকতার পরিবর্তন হলে অবকাঠামো ও নিরাপত্তার সমস্যাগুলো সমাধান করা কঠিন হবে না।
আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা।