আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বসছে বিসিআইএম ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের তাগিদ দিতে ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় বসছে এশিয়ার এই চার দেশের সমন্বয়ে গঠিত বিসিআইএম ফোরামের ১১তম সম্মেলন। বর্্যাক ইন সেন্টার ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রত্যেক দেশের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের সমন্বয়ে বেসরকারি উদ্যোগে ১৯৯৯ সালে এই ফোরাম গঠিত হয়। ফোরাম গঠনের পর এবারই প্রথম ঢাকায় এটির দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল আয়োজক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ এবং গবেষণা বিভাগের পরিচালক ফাহমিদা খাতুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি মাথায় রেখে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে Èনতুন সম্ভাবনা, নতুন চ্যালেঞ্জ'। বাংলাদেশ ছাড়া এবারের সম্মেলনে অন্য তিন দেশের প্রায় ৪৩ জন প্রতিনিধি অংশ নেবেন। মূল আকর্ষণ গাড়ি শোভাযাত্রা: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হলো Èকলকাতা থেকে কুনমিং' পর্যন্ত মোটরগাড়ি শোভাযাত্রা। আগামী ২২ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে ৫ মার্চ তা কুনমিং গিয়ে শেষ হবে। এতে চার দেশের ২৪টি মোটরগাড়ি ও ৮০ জন প্রতিনিধি থাকবেন। শোভাযাত্রা কলকাতা থেকে যশোর হয়ে ২৩ ফেব্রয়ারি ঢাকায় আসবে। ওই দিনই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জমকালো সংবর্ধনা দেওয়া হবে। গাড়ি শোভাযাত্রার পথটি হবে কলকাতা-পেট্রাপোল-বেনাপোল-যশোর-ঢাকা-সুতারকান্দি (সিলেট)-করিমগঞ্জ-শিলচর-ইম্ফল-কা লে-মান্ডালে-রুলি (মিয়ানমার-চীন সীমান্ত) হয়ে কুনমিং। পুরো এই পথটির দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার। সিপিডি জানিয়েছে, চার দেশের মধ্যে বিনিয়োগ-বাণিজ্য ও সড়কপথের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছে।