আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হবে বাংলাদেশ: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র হবে বাংলাদেশ। এ জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। কেননা, ভারত, চীন, মিয়ানমার, নেপাল ও ভুটানের মাঝে বাংলাদেশের ভেৌগোলিক অবস্থান।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) আয়োজিত কানাডা প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদষ্টো গওহর রিজভী এসব কথা বলেন। গওহর রিজভী বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রায় ৯৮ শতাংশ ভারতে বিনা শুল্কে প্রবেশ করতে পারে। এতে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। গত বছর প্রায় ৫০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে। এবার ১০০ কোটি ডলারের বেশি বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রথমবারের মতো সফল প্রতিষ্ঠানগুলোকে কানাডা বিজনেস এওয়ার্ড প্রদান করছে ক্যানচেম। এবার চারটি শ্রেণীতে পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশে কানাডার সবচেয়ে টেকসই বিনিয়োগকারী শ্রেণীতে বাটা শু কোম্পানি লিমিটেড পুরস্কার পেয়েছে। কানাডা থেকে বাংলাদেশে সবচেয়ে পছন্দনীয় ব্যবসায়ী অংশীদার শ্রেণীতে সাসকেচওয়ান পালস গ্রুয়ারস, বাংলাদেশি পরিবেশবান্ধব প্রতিষ্ঠান শ্রেণীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ থেকে কানাডায় সবচেয়ে পছন্দনীয় ব্যবসায়ী অংশীদার শ্রেণীতে সিটি গ্রুপ অব কোম্পানিজ। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যানচেমের সভাপতি মাসুদ রহমান, বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হেদার ক্রুডেন, পুরস্কারসংক্রান্ত মনোনয়ন কমিটির প্রধান বিশষ্টি ব্যবসায়ী আফতাব উল ইসলাম, সাসকেচওয়ান ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপের (এসটিইপি) ঊর্ধ্বতন পরিচালক জেনিফার ইভানচু প্রমুখ। অনুষ্ঠানে গওহর রিজভী আরও বলেন, বর্তমানে চার হাজার ৮০০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদিত হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের সময় এটা ১১ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। আর বর্তমান সরকার চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের উন্নয়নের পাশাপাশি একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের চিন্তা করছে। মাসুদ রহমান বলেন, কানাডীয় বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশকে বর্্যান্ডিং করতে চায় ক্যানচেম। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের বাণিজ্য বাড়ানো সম্ভব। কানাডীয় হাইকমিশনার গেদার ক্রুডেন বলেন, ২০১২ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হচ্ছে। বিগত সময়ে দুই দেশের মধ্যে বেশ সুসম্পর্ক রয়েছে। উন্নয়নকাজে পারস্পরিক সহযোগিতাই এই সুসম্পর্কের কারণ।