আঞ্জুমান মুফিদুল ইসলামকে মিডল্যান্ড ব্যাংকের অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আঞ্জুমান মুফিদুলের প্রেসিডেন্ট মো. সামসুল হক চিশতীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ নিলুফার জাফর উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি।