আট দিন পর বাজার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন দরপতনের পর আজ বৃহস্পতিবার বাড়লো বাজার। দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের বড় উল্লম্ফন দেখা গেছে। দুই বাজারেই আজ সাড়ে পাঁচ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে বেড়েছে দুই বাজারে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকাল এসইসির পক্ষ থেকে মার্জিন ঋণ সংক্রান্ত দুটি বিধি শিথিল করা হয়। এর ফলে নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর এবং তালিকাভুক্ত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের পর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের বিপরীতে প্রথম কর্মদিবস থেকে ৩০ কর্মদিবস পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া যাবে। এ বিষয়টি বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে এডিবির ঋণ সহায়তার এক হাজার ২০০ কোটি টাকা ছাড়ের খবরও বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বলেও মনে করছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫.৪৯ শতাংশ বা ২১৯ পয়েন্ট বেড়ে ৪২১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক বাড়ার হারও বাড়তে থাকে। সূচক বাড়ার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৬টিরই দাম বেড়েছে। কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, এনবিএল, আরএন স্পিনিং, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো ও সিএমসি কামাল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৫.৫৪ শতাংশ বা ৬৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮১৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম বেড়েছে। কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি।