আট মাসে আমদানি ব্যয় ৭ শতাংশ কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে পণ্য আমদানি ব্যয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমে গেছে।আলোচ্য সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে দুই হাজার ২৪১ কোটি ৮৫ লাখ ডলার। আর ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে এই ব্যয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪০৯ কোটি ৮০ লাখ ডলার।এটি অবশ্য আমদানি ব্যয়ের সিঅ্যান্ডএফ হিসেবে যেখানে পণ্য জাহাজীকরণের পাশাপাশি বিমা ও পণ্য ওঠানো-নামানোর ব্যয় যুক্ত করা হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে আমদানি ব্যয়ের আট মাসের এফওবি হিসাব এখনো দেওয়া হয়নি। এফওবির হিসাবে শুধু জাহাজীকৃত পণ্যের দর বিবেচনা করা হয়। আর লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানির এই এফওবি হিসাব অন্তর্ভুক্ত করা হয়।সিঅ্যান্ডএফ হিসাব অনুসারে, ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি ব্যয় ২৬০ কোটি ৮১ লাখ ডলারে নেমে এসেছে। আর গত বছর ফেব্রুয়ারি মাসে এই ব্যয়ের পরিমাণ ছিল ২৯৫ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ এ বছর ফেব্রুয়ারি মাসে আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৪ শতাংশ কমেছে।অন্যদিকে সাত মাসের (জুলাই-জানুয়ারি) এফওবি হিসাব অনুসারে আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৯২৪ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন শতাংশ কম।২০১১-১২ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় ছিল এক হাজার ৯৯০ কোটি ৮০ লাখ ডলার।মূলত বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কিছুটা পড়ে যাওয়া ও দেশের ভেতরে চাহিদা কিছুটা কমে যাওয়ায় আমদানি ব্যয় হ্রাস পেয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছরে মোট আমদানি ব্যয় (সিঅ্যান্ডএফ) ছিল তিন হাজার ৫৪৪ কোটি ২৩ লাখ ডলার। এটি এর আগের অর্থবছরের (২০১০-১১) তুলনায় সাড়ে ৫ শতাংশ বেশি ছিল।