আট হাজার টাকা নিম্নতম মজুরির দাবি স্কপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। তাঁরা বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে। তাই পাঁচ হাজার ৩০০ টাকার মজুরি অপ্রতুল।
ঢাকার তোপখানা রোডের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল স্কপের নেতারা এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক ও স্কপের সদস্যসচিব চৌধুরী আশিকুল আলম।
মালিকপক্ষের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যানকে নিন্দা জানিয়ে স্কপের নেতারা আট হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার পাশাপাশি শ্রমিকদের বাঁচিয়ে রাখতে নিরাপত্তা বেষ্টনীর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সহসম্পাদক শহিদ উল্যা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি লুৎফর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।