আটক বিনিয়োগকারীদের ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ঘোষণা দেওয়ার অভিযোগে আটক বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের চার নেতাসহ আটজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মতিঝিল থানা থেকে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে তাঁদের আটক করা হয়।গতকাল আটক হওয়া ব্যক্তিরা হলেন—বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী, সহসভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাঈম, আবদুল মান্নান, আবদুল হান্নান, নুরুল হক ও আবু সুফিয়ান।