আটাবের নয়া সভাপতি মোহাইমিন সালেহ
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সায়মন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোহাইমিন সালেহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি এ সংগঠনের তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া সানজরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী শেখ আবদুল্লাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন বলে আটাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।আটাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অন্য কর্মকর্তারা হলেন—আতাউর রহমান, নির্বাহী সহসভাপতি; জিন্নুর আহমেদ চৌধুরী, সহসভাপতি (ঢাকা); এম এ সালাম, সহসভাপতি (চট্টগ্রাম); এম এ আহাদ, সহসভাপতি (সিলেট); মো. আবুল হাসান, যুগ্ম মহাসচিব; আবদুর রাজ্জাক, উপমহাসচিব (ঢাকা); মোহাম্মদ শাহ আলম, উপমহাসচিব (চট্টগ্রাম); মুতাহের হুসাইন, উপমহাসচিব (সিলেট); কুমার দেবাশীষ পাল, অর্থসচিব; মোহা. তাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও আবদুল কবীর খান, গণযোগাযোগ সম্পাদক।এ ছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—মোহাম্মদ ওয়াহিদুল আলম, এম কে এম মহিউদ্দিন, ফরিদ আহমেদ মজুমদার, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ আবুল কাশেম, এম এ ওদুদ, রওশন হামিন চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী, মো. মাজহারুল এইচ ভূঁইয়া, মুতাসিম বিল্লাহ, নুরুল আমীন, মোহাম্মদ আতিকুর রহমান, মো. জিয়াউদ্দিন চৌধুরী, এম এ মজিদ, মোহাম্মদ আবদুল খালেক ও মোহাম্মদ জিয়াউর রহমান খান।